Bunohash Banner

শূন্যতা ক্ষয়ে ক্ষয়ে এখন এক যন্ত্রনার ঘোর।। চারু মান্নান

২৯ জুন, ২০২৪

এখন তোমার দুঃখগুলোর সাথে
ঝুলে আছে চড়ুইয়ের ঝাঁক।

বারান্দার কার্নিশে; লতানো সেলুকাট শুকিয়ে গেছে
ইজিচেয়ারটা ধুলায় মলিন
বসার অবকাশ কই? গোল্ডফিস মরে গেল একদিন
এখন শুকনো একোরিয়াম।

বোবা সময়
শূন্যতা ক্ষয়ে ক্ষয়ে এখন এক যন্ত্রনার ঘোর
সেও ঘরময় অবগাহনে দিনযাপনের সাথে
মৃত্তিকা ঘন আঁধার নেমে এলে;
অসহায় তোমার মুহূর্তগুলো বাজায়
বেঁচে থাকার যুদ্ধের মাতম!

সে কি দ্রোহের উল্লাস? মুক্তির মিছিলের মতো
কী হলো তোমার এবার আগল খুলো?
বোবা সময় অভিমান ভুলে যায়
এবার জীবনের তরে না হয়; ফিরে এসো অহমিকা।